বিনোদন ডেস্ক : একঝাঁক নতুন মুখ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। ‘আইসক্রিম’ শিরোনামের এই চলচ্চিত্রে অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ এর প্রথম রানার আপ নাজিফা তুষি। সঙ্গে থাকছেন দুই নবাগত উদয় ও রাজ।
রনি বলেন, ‘একদম নতুনদের নিয়ে কাজ করছি এবার। যদিও এর আগে কোথাও অভিনয় করেনি। তবে এরা সবাই খুব সম্ভাবনাময়ী। তিনমাস ধরে ওদের গ্রুমিং করাচ্ছি। ’
এদিকে ছবির প্রযোজক শুক্লা বনিক বলেন, ‘ছবির গল্প শুনে আবেগে আমার চোখ ভিজে গিয়েছিলো। আশা করছি ছবিটি দর্শকদের ভাল লাগবে।’
৫ মার্চ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে যাচ্ছে ‘আইসক্রিম’ এর পুরো দল। সেখানে টানা পাঁচ দিন ছবির শুটিং চলবে। পিং পং এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবির শুটিং এপ্রিলের মাঝামাঝি শেষ হওয়ার কথা রয়েছে।

