ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালি কন্যা শানু

Link Copied!

sanuবিনোদন ডেস্ক : নেপালে শুটিং করতে গিয়ে হারিয়ে গেলেন শানু। তারচে বলা ভালো, নেপালি মেয়েদর মধ্যে মিশে গেলেন তিনি। ওরিয়েন্টাল ধাঁচের চেহারা দেখে নেপালিরা নিজেদের দেশী মেয়ে ভাবতেই পারেন অভিনেত্রীকে। তাই বলে শুটিং ইউনিটের মানুষজনও দ্বিধায় পড়ে যাবে?
শানুর হারিয়ে যাওয়ার রহস্য উদঘাটন হলো অবশেষে। ঐতিহ্যবাহী নেপালি সাজ পোশাকে শানুকে দেখে চিনতে পারেনি নিজ দেশের লোকজনও। তারউপর আবার তার মুখে নেপালি বুলি। আসল ব্যাপার, চরিত্রের প্রয়োজনে নেপালি কন্যা সেজেছেন শানারৈ দেবী শানু।
সম্প্রতি একটি খন্ড নাটকে নেপালের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটক ও চরিত্র প্রসঙ্গে শানু বলেন, ‘নাটকে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একজন নেপালি মেয়ে এবং একজন বাংলাদেশী। আসলে আমরা জমজ বোন। নেপালি মেয়ে সাজতে গিয়ে খুব মজা হয়েছে। যেহেতু আমার চেহারায় ওরিয়েন্টাল ছাপ আছে, তাই মেকঅাপ ম্যানের খুব একটা কষ্ট করতে হয়নি। নেপালি পোশাক ও গয়নায় অনেক স্থানীয় মানুষই আমায় নেপালি ভেবেছে।’
আহসানুল হক সেলিমের পরিচালনায় এ নাটকে শানুর বিপরীতে আছেন আরমান পারভেজ মুরাদ। জমজ বোন ও একজন আগন্তুকের ত্রিকোন কাহিনিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শম্পা হাসনাইন।
শুধু খন্ড নাটক নয়, একই পরিচালকের তিনটি ধারাবাহিক নাটকের কাজেই শানুর এই নেপাল যাত্রা। ‘দূরত্ব’, ‘স্বপ্নশিখর’ ও ‘অভিবাসী’- এই তিন ধারাবাহিক নাটকে শুটিং করতে তার সঙ্গে নেপাল ছিলেন লায়লা হাসান, হাসান ইমাম, হাসান মাসুদ, মিমো, আরমান পারভেজ মুরাদ, সাজ্জাদ রেজা প্রমুখ।
শানু জানান, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন গল্প নিয়েই প্রবর্তিত হয়েছে এই তিন ধারাবাহিকের কাহিনি। বিদেশে তাদের বাঁচার সংগ্রাম, হাসি, আনন্দ, কষ্ট এবং দূঃখ গাঁথা ফুটে উঠেছে এখানে। এর আগে মালয়শিয়াতে শুটিং হয়েছে, এবার নেপালে কিছু অংশ শুটিং করেছেন পরিচালক।
বর্তমানে ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন শানারৈ দেবী শানু। আরটিভিতে প্রচার হচ্ছে দুটি ধারাবাহিক। আল হাজেন পরিচালিত ‘অলসপুর’ এবং রুলীন রহমান পরিচালিত ‘মায়ার খেলা’। দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় ‘হাওয়াই মিঠাই’ এবং কায়সার আহমেদের পরিচালনায় ‘ঘোমটা’ প্রচারিত হচ্ছে বাংলাভিশনে।
এসএ টেলিভিশনে মানিক মানবিকের পরিচালনায় ‘কাম টু দ্য পয়েন্ট’ নাটকেও নিয়মিত অভিনেত্রী শানু। শুরু করেছেন নতুন এক ধারাবাহিকক নাটকের শুটিং। পরিচালক মিঠু করিমের এ নাটকের নাম ‘মন দরজা’।
অভিনয়ের অবসরে সবটুকু সময় তার সন্তানের। ‘আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে। তাই মা হিসেবে আমারও দ্বায়িত্ব অনেক। সংসার, সন্তান আর ধারাবাহিকে নিয়মিত অভিনয়ের পর আমার আর খন্ড নাটক করা হয়ে ওঠে না।’- এক পর্বের নাটকে কম উপস্থিতি নিয়ে বললেন শানু।
মা চন্দ্রা দেবীর কাছেই নাচে হাতেখড়ি শানুর। পরবর্তীতে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে মণিপুরী নাচের প্রশিক্ষন নিয়েছেন। চর্চা তেমন করা হয় না, তবুও টেলিভিশন কিংবা মঞ্চ অনুষ্ঠানে মাঝে মাঝে ঝলসে ওঠে নৃত্যশিল্পী শানারৈ দেবীর হাতের মুদ্রা কিংবা চোখের কটাক্ষ।