ঢাকাFriday , 2 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম এখন বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির সাত আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।’
এসময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি বলেন, মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কী দেবে না দেবে সেটা তাদের বিষয়। আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে আদালত আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে দুই সপ্তাহ পর নির্ধারণ করেন। এর আগে গত ২৫ জুলাই আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত শীর্ষ আইনজীবীর বিষয়ে আদেশের দিন পিছিয়ে ১ আগস্ট ধার্য করেন আপিল বিভাগ।