ঢাকাTuesday , 30 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

Link Copied!

কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পীর ভাই মহিবুর রেজা জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে হাসান আবিদুর রেজা জুয়েলের জানাজা হবে। গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় সংগীতশিল্পী জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। আজ তার মৃত্যু হয়। কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার ১০টির বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।