ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোলারদের প্রশংসায় ধোনি

Link Copied!

dhoni-

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ৭৬ আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩০ রানের জয়। ভারতের এমন জয়ে বোলারদের কৃতিত্ব বেশ চোখে পড়ার মতোই। সেটা আরও বেশী স্পষ্ট হলো আজ। পার্থে সংযুক্তর আরব আমিরাত ১০২ রানেই অল আউট। ভারত জিতেছে হেসে খেলে। পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। ম্যাচের পর বোলারদের নিয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। প্রশংসা করেছেন বোলারদের বেশ উচ্চকন্ঠেই।
প্রথম দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। তবে শনিবার আরব আমিরাতের বিরুদ্ধে টসে জিততে পারেনি ধোনি। আরব আমিরাত টসে জিতে নেয় ব্যাটিং। ফলে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো প্রথমে ফিল্ডিংয়ে নামে ভারত দল। তবে অশ্বিন-জাদের ঘূর্ণিতে নাকাল হয় আরব আমিরাত। সঙ্গে ছিল ভুবনেশ্বর আর উমেশ যাদবের পেস অ্যাটাক। এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘এই কন্ডিশনে আমাদের কিছু পরিকল্পনা আগেই থেকে করা, যাতে ব্যাটসম্যানরা সহজে রান না করতে পারে। এই ম্যাচে বোলাররা সেই কাজটি বেশ ভালোমতোই করেছে। ব্যাটসম্যানরাও তাদের দায়িত্ব পালন করেছে। যদিও আমরা একটি ক্যাচ নিতে পারেনি। তারপরও বলব, অসাধারন ফিল্ডিংই করেছি আমরা’।
তিনি আরও বলেন, ‘আমরা এখন নতুন বলেও উইকেট পেতে সক্ষম। স্পিনাররাও বাড়তি চাপ দিতে পারছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর। যা একটি দলের জন্য ইতিবাচক। এই গতিই ধরে রাখতে চাই।’ পেসার ভুবনেশ্বর প্রসঙ্গে ধোনি বলেন, ‘তাকে বেশ ভালো লেগেছে। প্রথম পাচ ওভার দুর্দান্ত ছিল ওর। ইনজুরি থেকে ফিরে টেস্ট ম্যাচে ওকে বেশ সাবলিল লেগেছে। এবার বিশ্বকাপের পালা। বিশেষ করে ডেথ ওভারগুলোতে সে কেমন করে, তাই দেখা যাবে’।