ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে ছাত্রদলের বিক্ষোভ, তালায় তালায় সুপার গ্লু

Link Copied!

CU

নিজস্ব প্রতিবেদক : ছাত্র ধর্মঘট ও অবরোধের সমর্থনে ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক, বিবিএ ও কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তালায় সুপার গ্লু দিয়েছে চবি ছাত্রদলের নেতারা।
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের আহ্বানে চলমান আবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আলম, শাহাদাৎ ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি চাকসু-শহীদ মিনার প্রদক্ষিণ করে কাটা পাহাড় অতিক্রম করার সময় পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। তবে মিছিলের আগে ছাত্রদল নেতারা বিচ্ছিন্নভাবে প্রশাসনিক ভবন, বিবিএ ও কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তালায় সুপার গ্লু লাগিয়ে দেয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, নাঈম, ইমতিয়াজ, কাদির, রওনুকুল ইসলাম, মহিন উদ্দীন, দৌলত, আব্দুন নুর, আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম, জয়নাল, আসিফ প্রমুখ।