ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের বিশেষ কলাম
বেড়ে যাচ্ছে দ্রুত রান তোলার ক্ষমতা

Link Copied!

w-c

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে কয়েকটা অসাধারণ ইনিংস দেখলাম। শিখর ধাওয়ান, ক্রিস গেইল, তিলকারত্নে দিলশানের ইনিংস এই বিশ্বকাপের প্রাপ্তি। কিন্তু ডি ভিলিয়ার্সের শুক্রবারের ইনিংসটা স্রেফ দুর্ধর্ষ। নির্মম স্ট্রোক প্লে। ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার ক্ষমতা বাড়তে বাড়তে কোথায় পৌঁছে যাচ্ছে ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি!
ভারত নিশ্চয়ই যেভাবে টুর্নামেন্ট শুরু করেছে তাতে খুব খুশি। দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের বিরুদ্ধে ওদের সহজে জেতা মানে কোয়ার্টার ফাইনালের দিকে দ্রুত এগিয়ে যাওয়া। আশা করছি আরব আমিরাতের বিরুদ্ধে শনিবার পার্থে ভারত তৃতীয় জয়টা পাবে (ইতিমধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে এবং ভারত ৯ উইকেটে বিধ্বস্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশটিকে)। গ্রুপ শীর্ষে থাকার মোক্ষম সুযোগ রয়েছে ওদের সামনে।
শ্রীলংকার সপ্তাহটা ভালই গেল। ধারাবাহিকতা আসতে কয়েকটা জয় দরকার ছিল। পরের ম্যাচগুলোর জন্য আমরা অনেক ভাল জায়গায় চলে এসেছি। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ কঠিন হলেও গত কয়েক দিনে পাওয়া আত্মবিশ্বাস আমাদের সাহায্য করবে, সন্দেহ নেই।
ইংল্যান্ড ম্যাচটা দারুণ লড়াই হবে বলে মনে হচ্ছে। টুর্নামেন্টের শুরুটা ওদের ভাল না হলেও যেভাবে ইংলিশ মিডিয়া আর সমর্থকরা পিছনে পড়ে রয়েছে তাতে উঠে দাঁড়াতে ওরা নিশ্চয়ই মরিয়া। ওদের দলে কয়েকজন উঁচু মানের ক্রিকেটার আছে, যাদের আমরা সম্মান করি। জেতার ধারাবাহিকতা রাখতে হলে আমাদের আরও ভাল খেলতে হবে।
আফগানিস্তান ম্যাচে লড়াই হবে অনেকে ভাবেননি। তবে আইসিসির সহযোগি সদস্য দেশ হিসেবে যেভাবে ওরা যুদ্ধ করেছে তার কৃতিত্বটা সম্পূর্ণ ওদের। পোড়খাওয়া জয়বর্ধনে ওর দক্ষ আর ঠান্ডা মাথার সেঞ্চুরিতে হাল ধরে। অবশ্য মাহেলা আউট হওয়ার পরেও টলমলে পরিস্থিতি তৈরি হয়েছিল। যেটা থিসারা পেরেরা সামলে দেয়।
এগুলোই আমাদের জন্য ইতিবাচক দিক। যেটা পরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই বোঝা গেল। কোয়ার্টার ফাইনালে ওঠার বিচারে বৃহস্পতিবারের বাংলাদেশ ম্যাচটাও গুরুত্বপূর্ণ ছিল। খুব ভাল একটা ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে সহজে জয় পাওয়াটা দারুণ তৃপ্তিদায়ক। আমাদের বোলিংও দুর্দান্ত হয়েছিল। মালিঙ্গার সেরা ফর্মের ঝলকও দেখা যাচ্ছে। শুধু ফিল্ডিংটা আরও ভাল করতে হবে।