ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৃত্যশিল্পী পড়শী!

Link Copied!

porsi

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী পড়শী ছোটবেলায় গানের পাশাপাশি নৃত্যচর্চাও করতেন। তার এই নৃত্য প্রতিভার কথা এতদিন অনেকেরই অজানা ছিলো। কিন্তু নিজের একটি গানের মিউজিক ভিডিওতে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে সেই প্রতিভার কথাই জানান দিয়েছেন পড়শী।
সম্প্রতি বাংলাদেশ নিয়ে ‘জয় হবেই হবে’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দেয়ার পাশাপাশি শান্ত্রীয় নৃত্য পরিবেশন করেছেন পড়শী। ইমরানের সুর ও সংগীতায়োজনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে রাজধানীসহ সিলেট, বান্দরবান, খুলনা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। স্বাক্ষর এহসানের সমন্বয়ে এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘গত বছর গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। এবার সেই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করলাম।’
তিনি আরো বলেন, ‘আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়মিত নাচ চর্চা করতাম। তারপরও মিউজিক ভিডিওটি নির্মাণের আগে বেশ কয়েকবার অনুশীলন করেছি।’