ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ন্তর গতিময় থ্রিজি

Link Copied!

3G

বিনোদন ডেস্ক : নির্মাতা জয়ন্ত রোজারিও। কাজ করছেন দীর্ঘদিন ধরেই। একক নাটক, টেলিছবি, ফুটবল বিশ্বকাপ এবং ক্রিকেট বিশ্বকাপের দুটি মিউজিক ভিডিও আর তথ্যচিত্র নির্মাণ করে এরই মাঝে নিঝের মেধার পরিচয় দিয়েছেন এ তরুণ নির্মাতা। নিজের হাতটা পাকিয়ে নিয়ে এবার শুরু করলেন তার প্রথম ধারাবাহিক নাটকের শ্যুটিং। গতিময় জীবনের গল্প নিয়ে আসছেন তিনি তার নতুন এ ধারাবাহিকে। ধারাবাহিকটির নাম ‘থ্রিজি’। এরই মধ্যে নির্মাতা শেষ করেছেন নাটকটির প্রথম লটের কাজ। বর্তমানে চলছে সম্পাদনা।
নিজের প্রথম ধারাবাহিক নিয়ে জয়ন্ত রোজারিও বলেন, ‘অনেক আগেই ধারাবাহিক নাটক নির্মাণ করতে পারতাম চাইলে। কিন্তু আমি একটু সময় নিতে চেয়েছিলাম। একটু আলাদা কিছু করার জন্য ওয়েট করছিলাম। থ্রিজির গল্পটা নিয়ে আমি বছর খানেক ধরে লেখকের সঙ্গে কথা বলেছি। লোকেশন  পাত্র পাত্রী এসব বিষয় মাথায় রেখে আমরা গল্পটা সাজিয়েছি। তিনটা জেনারেশনের গল্প আমরা এ গল্পে বলতে চেষ্টা করছি। এ নাটকটিকে আমরা বলতে চাই গতিময় সময়ের নাটক। এখন দেখি দর্শক কি বলে নাটক দেখে।’
গোলাম রাব্বানীর রচনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সৈয়দ হাসান ইমাম, মাহমুদুল ইসলাম মিঠু, ফারুক আহমেদ, মনিরা মিঠু, সৈয়দ মুসাফির বাচ্চু, টয়া, অ্যালেন শুভ্র, তৌসিফ, সাফা, বিশাল বশির, সোমা, মুনিয়া প্রমুখ।
টম ক্রিয়েশনের ব্যানারে নির্মিত নাটকটি এশিয়ান টিভিতে প্রচারের কথা রয়েছে।