ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী-আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা আর নেই

Link Copied!

আবৃত্তিশিল্পী ও অভিনয়শিল্পী ক্যামেলিয়া মুস্তাফা মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান নির্মাতা বদরুল আনাম সৌদ।
বুধবার( ১৭ জুলাই) গণমাধ্যমকে সৌদ জানান, কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ক্যামেলিয়াকে সমাহিত করা হয়েছে।
একসময় নিয়মিত আবৃত্তি করতেন, অভিনয়ও করেছেন। মাঝে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি দেশে এসেছিলেন।
কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা বিজু দম্পতির মেয়ে ক্যামেলিয়া মুস্তাফা। শামসুদ্দীন আবুল কালামের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা গোলাম মুস্তাফাকে বিয়ে করেন বিজু। গোলাম মুস্তাফার পরিবারে মায়ের কাছে বেড়ে উঠেছেন ক্যামেলিয়া।