ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনে ব্যাপক সংঘর্ষ ও গুলিতে নিহত ৪ : ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভে উত্তাল সারাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্নস্থানে ছাত্রলেগের হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। শাহবাগ, মতিঝিল, নিউমার্কেট, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ফলে বাসসহ গাড়ি চলাচল বন্ধ হয়ে মূলত অচল হয়ে পড়ে রাজধানী। এছাড়াও চট্রগ্রাম, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে সারাদেশে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চানখারপুলে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪জন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে মঙ্গলবার দেশব্যাপি সংঘষেয় ৪জন নিহত এবং শত শত শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং রক্তাক্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। মঙ্গলবার দুপুরে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। তার নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
একই সময়ে চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র একরাম। অন্যজন পথচারী। একই দিনে রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বলেন, ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে তিনি কোন পক্ষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।