ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুগল ট্রান্সলেশনে ঢাবি শিক্ষার্থীদের ৬৫ হাজার বাংলা শব্দ যোগ

Link Copied!

gdg_bangla

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গুগল ট্রান্সলেশনে তিন দিনে যোগ করল ৬৫ হাজার বাংলা শব্দ।
গুগল ডেভলপার গ্র“প বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি  গুগল ট্রান্সলেশন এ-থন নামে এই কার্যক্রম শুরু হয়। বৃস্পতিবার শেষ দিন ভাষাবিজ্ঞান বিভাগের কম্পিউটার ল্যাবে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করেছেন তাদের আনুষ্ঠানিক ভাবে পুরস্কার দেওয়া হয়।
সবচেয়ে বেশি ১৩ হাজার বাংলা অনুবাদ যোগ করেন ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র তারেক মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ বক্তব্যে তিনদিনে  শিক্ষার্থীদের এতো শব্দ যোগ করায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করার কাজটি সারা বছর করে যাব। বাংলা ভাষাকে সারা বিশ্বে তুলে ধারার দায়িত্ব আমাদেরই।
জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস বলেন, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ হওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। তরুণদের এমন অংশগ্রহনই পারে ইন্টারনেটে বাংলাকে আরও সমৃদ্ধ করতে।
তিনি আরও জানান গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করবেন তাদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রভাষক মাশরুর ইমতিয়াজ, শান্তা তাওহিদা, খন্দকার খায়রুন্নাহার, জেনিফার জাহান, ই-কমার্স সাইট এসো ডট কমের ম্যানেজার এডমিন খাইরুল বাশার, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েলসহ অনেকে।
প্রসঙ্গত, গত ডিসেম্বর  ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ শ্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস্ গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ই-কমার্স প্রতিষ্ঠান এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কম। আগ্রহীরা জিডিজি বাংলার (( http://goo.gl/WuXLKp) সঙ্গে যুক্ত হয়ে গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে পারবেন।