ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে প্রযুক্তি মেলা ৬ মার্চ শুরু

Link Copied!

Rajshahi_

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান শিল্প ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে আগামী ৬ মার্চ। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য এ মেলার আয়োজন করেছে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার।
বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (সায়েন্স ল্যাবরেটরি) ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার বিষয়টি জানান  রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রিন্সিপাল অফিসার ওবায়দুল হক হেলালী।
তিনি বলেন, মেলায় বিভিন্ন স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরো বলেন, উদ্ভাবনীসহ মেলায় অংশগ্রহণে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য তার ও সদস্য সচিব বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে। ক, খ ও গ এই তিনটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আর্কষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।