ঢাকাFriday , 12 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Link Copied!

সারাদেশে চলমান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সংহতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৬দফা দাবী পেশ করেছে নবনির্বাচিত নেতৃবৃন্দ। শুক্রবার( ১৩ জুলাই ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করে নতুন প্রজন্মের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ। কমিটি ঘোষণাকালে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আকিব হাসান বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়; ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি অধিকার আদায়ের গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন আমাকে আশান্বিত করছে। আমি বিশ্বাস করি স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত অঙ্গীকারকে বুকে ধারণ করে নব নির্বাচিত নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব সারাফ আনজুম বিভা বলেন, স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সে লক্ষ্য পূরণে বাংলাদেশ ছাত্রপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বির্মিমানে কাজ করে যাবে। ঢাবি কমিটির নব-নির্বাচিত আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ জিহাদ বলেন, এ দেশের মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান-মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র কোনো অবস্থাতেই বৈষম্য প্রদর্শন করবে না এ অঙ্গীকারেই জীবন-মরণ পণ করে সশস্ত্র সংগ্রামে অংশ নেন মুক্তিযোদ্ধাগণ। রাষ্ট্রকে বৈষম্যহীন করাই ছিল তাঁদের স্বপ্ন। সুতরাং কোটা সংস্কারের প্রশ্নে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না। সদস্যসচিব জুবায়ের হাসিব বলেন, আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে ৬ দফা দাবী পেশ করেছি; আবাসন, নিরাপদ ক্যাম্পাস, চাকুরির নিশ্চয়তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো শিক্ষার্থীদের অধিকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের মৌলিক কোনো সমস্যার সমাধান হয়নি। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলস ভাবে কাজ করে যাবে ছাত্রপক্ষ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, সহকারী অর্থ সম্পাদক তানজিনা জুঁই, অর্পিতা শিরিন স্বর্ণা, খালিদ হাসান প্রান্ত, রফিকুল সৌরভ, হৃদয় আহমেদ সানী, আসিফ আদনান, ফারজানা রুপন্তি, সৈকত ইসলাম প্রমুখ।