ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনের মুখে পড়লেন শাহরুখ

Link Copied!

sharukh

বিনোদন ডেস্ক :  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাহরুখ খানের আগামী রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’-এর প্রোমো। কৌন বনেগা ক্রোড়পতি এবং ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়-র পর তৃতীয়বার শাহরুখকে টিভি শো হোস্ট হিসেবে দেখা যাবে।
‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’-এর চূড়ান্ত পর্বের শ্যুটিং চলছিল মুম্বই-এর আর কে স্টুডিওতে। তখনই সেটে আগুন লেগে যায়। সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, আলিয়া ভাট এবং আনুশকা শর্মা। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় চেম্বুর দমকলে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। ক্ষয়-ক্ষতিও তেমন কিছু হয়নি। জানা গিয়েছে সেটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আর কে স্টুডিও-র এক কর্মী আগুন লাগার কথা স্বীকার করেছেন সংবাদসংস্থার কাছে।