ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলের বিদায়

Link Copied!

liverpool-e

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে প্রথমবারের মতো পেনাল্টি শ্যুটআউটে হেরেছে লিভারপুল। বৃহস্পতিবার ইউরোপা লিগের রাউন্ড অব থার্টি টু’র দ্বিতীয় পর্বে তুরস্কের ক্লাব বেসিকতাসের কাছে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে অল রেডরা।
ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে লিভারপুল ও বেসিকতাসের মধ্যকার নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-০ গোলে শেষ হয়। খেলার ৭২ মিনিটে স্বাগতিক দলের পক্ষে লক্ষ্যভেদ করেন তাদের জার্মান মিডফিল্ডার আলি আরস্লান। ফলে খেলায় সমতা আসে। কেননা ইউরোপা লিগের ‘রাউন্ড অব থার্টি টু’র প্রথম পর্বে মারিও বালোতেল্লির গোলে ১-০ ব্যবধানে জিতেছিল লিভারপুল।
এই অবস্থায় অচলাবস্থা ভাঙতে সংযোজিত ৩০ মিনিট যোগ করা হয়।। তাতেও ম্যাচ নিস্ফলা থাকলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত হয়। সেখানে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেসিকতাস। লিভারপুলের ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক ডেজান লভরেন স্পটকিক থেকে গোল তুলে নিতে ব্যর্থ হলে কপাল পোড়ে তার দলের।
এদিন গেল বছরের নভেম্বরের পর প্রথম বারের মতো লিভারপুলের শুরুর একাদশে জায়গা পায় বালোতেল্লি। খেলেন ৮২ মিনিট পর্যন্ত। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের রঙ বদলাতে পারেননি ইতালিয়ান ব্যাডবয়। উপরন্তু মাথা গরম করে ম্যাচের শুরুতেই হলুদ কার্ড খেয়েছেন।