ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামির চোট

Link Copied!

shami-e

স্পোর্টস ডেস্ক : কনুইয়ের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবারের ম্যাচে মাঠে নামা হচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মদ সামির।
চোট খুব গুরুতর না হলেও ভারতের আগামী ম্যাচগুলোর কথা মাথায় রেখে বিশ্রামে পাঠানো হয়েছে সামিকে। যিনি বৃহস্পতিবার সমস্যা সৃষ্টি করা কনুইয়ে ইনজেকশন নিয়েছেন। শুক্রবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে ভারতীয় দলের ম্যানেজার আর এন বাবা বিষয়টি নিশ্চিত করেন।
এবারের অস্ট্রেলিয়া সফরে একেবারে নখদন্তহীন ছিলেন সামি। ত্রিদেশীয় সিরিজেও জ্বলে উঠতে পারেননি তিনি। কিন্তু তারপরও বিশ্বকাপ দলে জায়গা হয় সামির। আর তাতেই তেতে ওঠেন ২৪ বছর বয়সী পেসার। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৫ রানে ৪ উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়েছেন ২ উইকেট।
ভুবনেশ্বর কুমারের সাথে ইনজুরি মিছিলে যোগ দিলেন সামি। এর আগে বিশ্বকাপ পূর্ব সিরিজে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে পড়েন ইশান্ত শর্মাও।