ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোল উদযাপনে ‘অশ্লীল ইঙ্গিত’, শাস্তি পেতে পারেন বেলিংহ্যাম

Link Copied!

স্লোভাকিয়ার বিপক্ষে সমতাসূচক গোলটি করার পর অশালীন অঙ্গভঙ্গিতে উদযাপন করায় শাস্তি পেতে পারেন ইংল্যান্ডের রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম।
রবিবার (৩০ জুন) এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে প্রায় হেরেই বসেছিল ইংলিশরা। তবে যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে আরও একটি গোল করে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তোলেন অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচ চলাকালে টেলিভিশনের ক্যামেরায় বেলিংহ্যামের উদযাপনে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যাতে দেখা গেছে, স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে দৃষ্টিকটু অঙ্গভঙ্গি করছেন তিনি।
অবশ্য, বেলিংহ্যামের দাবি, ঘনিষ্ঠ বন্ধুদের উদ্দেশে তিনি ওই আচরণ করেন।
তিনি বলেন, ‘স্টেডিয়ামে উপস্থিত কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে লক্ষ্য করে রসিকতার জন্য এটি করেছিলাম। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমার শুধুই সম্মান রয়েছে।’
তবে, এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি ম্যাচে লাল কার্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ। ফলে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে উয়েফা।
এ বিষয়ে তদন্ত পরিচালনা করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কোয়ার্টার ফাইনালে বেলিংহ্যামকে নাও পেতে পারে দল।
আগামী শনিবার (৬ জুন) শেষ আটে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।