ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ হলেন শাবনূর অসুস্থ তার ছেলে

Link Copied!

Shabnur
বিনোদন ডেস্ক : সম্প্রতি মৌসুমী জ্বরে আক্রান্ত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের একসময়কার ব্যস্ততম অভিনেত্রী শাবনূর। তবে নতুন খবর হচ্ছে  শাবনূর সুস্থ হয়ে ওঠেছেন। কিন্তু তার শিশু পুত্র আইজান নিহান মৌসুমী জ্বরে আক্রান্ত হয়েছেন। শাবনূর এখন ছেলের অসুস্থতা নিয়ে চিন্তায় আছেন।
এ বিষয়ে শাবনূরের স্বামী অনিক মাহমুদ জানান, ‘শাবনূর এক সপ্তাহের বেশি সময় অসুস্থ থাকলেও এখন কিছুটা সুস্থের দিকে। কিন্তু ছেলে আইজান নিহান এখনও অসুস্থ রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে এখন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি।’
তিনি আরও জানান, ‘শাবনূরের সঙ্গে অসমাপ্ত একটি চলচ্চিত্রের নতুন করে চুক্তি করার জন্য বৈঠকের তারিখ ঠিক করা থাকলেও অসুস্থতার কারণে তা আর হয়ে উঠেনি। আশাকরি ও খুব শিগগিরই সুস্থ হয়ে শ্যুটিং এ ফিরতে পারবে।’