ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজে ফিল্ডিংই দায়ী – মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : নখদন্তহীন বোলিং, সঙ্গে বাজে ফিল্ডিংয়ের মহড়া। টার্গেট ৩৩৩। কতদূর এগোতে পারবে বাংলাদেশ। শ্রীলংকার ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর এমন প্রশ্ন ছিল সবার মনে। তামিম ও মমিনুলের দ্রুত প্রস্থান, জীবন পেয়েও এনামুলের বাজে রান আউটে ইনিংস শুরু। মিডল অর্ডারে লড়াই করার প্রানান্তকর প্রচেষ্টা দেখা গেছে। তারপরও বড় ব্যবধানে হার এড়ানো যায়নি। মেলবোর্নে লংকানদের কাছে টাইগারদের পরাজয়ের ব্যবধান ৯২ রানে।
প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়, দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, তৃতীয় ম্যাচে শ্রীলংকার কাছে চলতি বিশ্বকাপে প্রথম হার বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে হারাতে হবে নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার যেকোন দুই দলকে। পারবে কি বাংলাদেশ। তবে পরের ম্যাচগুলোতে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তবে শ্রীলংকার বিরুদ্ধে হারের কারণ হিসাবে মাশরাফি উল্লেখ করেছেন বাজে ফিল্ডিংকেই। যার ফল দিন শেষে দিতে হয়েছে দলকে। মাশরাফি বলেছেন, ‘বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে আমাদের। তবে বোলাররা বেশ ভালো করেছে, এটা আমি বলব। তবে আশা করি পরের ম্যাচগুলোতে ভালো করব আমরা। পেছনের ভুলগুলো যাতে না হয়, সেই চেষ্টাও থাকবে।’
তবে এই ম্যাচে হারলেও প্রতিপক্ষের দুই সেঞ্চুরিয়ান দিলশান ও সাঙ্গাকারাকে প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি, ‘দিলশান ও সাঙ্গাকারা গ্রেট খেলোয়াড়। তা তারা প্রমাণ করেছে এই ম্যাচে। জয় ছাড়া কোন কিছুই ভাবতে পারেন না আপনি। আমি মনে করি চলতি বিশ্বকাপে এটাই আমাদের সবচেয়ে বাজে ম্যাচ ছিল’।