ঢাকাFriday , 21 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে উড়িয়ে সুপার এইটে শুভসূচনা ভারতের

Link Copied!

সুপার এইট পর্বটা দারুণভাবে শুরু করেছে ভারত। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৪ রানে অলআউট হয় আফগানরা। ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।
ভারতের দেয়া ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে কখনোই সমানতালে লড়াই করতে পারেনি আফগানিস্তান। ব্যাটারদের চরম ব্যর্থতায় ২৩ রানে ৩টি আর ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
এদিন আফগানিস্তানের কোনো ব্যাটারই ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। টপঅর্ডারের চার ব্যাটার অল্প রানে ফেরার পর আজমতউল্লাহ ওমরজাই ২০ বলে ২৬, নাজিবুল্লাহ জাদরান ১৭ বলে ১৯ আর মোহাম্মদ নবি করেন ১৪ বলে ১৪। ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরা ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করেন নেন ৩টি উইকেট।