ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ধর্মঘটের ডাক দিল ছাত্রদল

Link Copied!

JU-Chatradalজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ক্যাম্পাসে তিনদিনের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী শনি, রবি ও সোমবার সর্বাত্মাক ধর্মঘটের পালন করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে জাবি শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামের নিঃশর্ত মুক্তি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম-আহ্বায়ক জহির উদ্দিন মুহম্মদ বাবরের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা এবং অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।