ঢাকাMonday , 10 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির শপথে উপস্থিত শাহরুখ খান

Link Copied!

টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।
গত রোববার (৯ জুন) ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠান করান রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।
এসময় সাতটি দেশের রাষ্ট্রপ্রধান বার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া দেশি-বিদেশি গণমান্য আট হাজার অতিথি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ব্যবসায়ী আম্বানি পরিবারসহ বলিউড সেলেবদের দেখা গেছে। এর মধ্য অন্যতম কিং খান শাহরুখ খান।
একসময় দেখা যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির পাশে শাহরুখ খান হেঁটে চলেছেন। আম্বানির তখন হাসিমুখ। এসময় কিং খানের পাশে পূজা দাদলানিও ছিলেন।
তবে বলিউডের কোন কোন তারকা নরেদ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।