
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৬১ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার ওপেনার তিলকারান্তে দিলশান।
২২টি চারের মারে ১৪৬ বলে ১৬১ রানের ইনিংসটি সাজানো ছিল। বল হাতেও নিয়েছেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার উইকেট।
এই ম্যাচসহ দিলশান খেলেছেন ৩১০টি ওয়ানডে, রান করেছেন ৯ হাজার ৫৮৬ রান। এ পর্যন্ত দিলশান উইকেট নিয়েছেন ৯৯টি।

