ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যাম্পিং সাঙ্গাকারার

Link Copied!

Stampingbg_609254091স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের মাইলফলক ছুঁলেন শ্রীলংকান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা। নিজের ৪০০তম ম্যাচে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে স্ট্যাম্পিং করে এ অনন্য নজির গড়েন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচ অনেক কারণেই ‍সাঙ্গাকারার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
এই ম্যাচ যেমন তার ৪০০তম ম্যাচ, তেমনি এতে শতক করার গৌরবও অর্জন করেন তিনি। দু’টি ক্যাচ নেওয়ার পাশাপাশি দিলশানের বলে মাশরাফিকে স্ট্যাম্পড করে ৫০ ডিসমিসালের নজির গড়েন সাঙ্গাকারা।
এক্ষেত্রে এখন তার আগে আছেন কেবল অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।