ঢাকাMonday , 3 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

Link Copied!

সিঙ্গাপুরে সরকারি সফর শেষে গতকাল রবিবার (২ জুন) দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ৩১ মে হতে ২ জুন পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ এ অংশগ্রহণ করেন।
এই সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অফ ডিফেন্স এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ মে সেনাবাহিনী প্রধান সরকারি সফরে সিঙ্গাপুর গমন করেছিলেন।