ঢাকাThursday , 26 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই লাইনে মৌটুসী!

Link Copied!

Moutushiবিনোদন ডেস্ক: আলভী আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘ইউটার্ন’-এ থাকছে দুটি আইটেম গান। একটিতে নেচেছেন প্রসূন আজাদ। এবার নাচলেন র‌্যাম্প মডেল সৈয়দ রুমা। এই গানের দুই লাইনে পর্দায় মৌটুসী বিশ্বাসের নাচও দেখা যাবে। তিনিই ছবিটির অন্যতম নায়িকা। গানটিতে তার সঙ্গে নেচেছেন ইরফান সাজ্জাদ।
এ প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বলেন, ‘এ দুই লাইনে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেছি আমি। আইটেম গানের চেনা আবেদনময়ী অঙ্গভঙ্গি করতে হয়নি আমাকে। এজন্য স্বস্তি পেয়েছি।’
২৩ ও ২৪ ফেব্রুয়ারি এফডিসিতে গানটির দৃশ্যায়ন হয়। এতে কণ্ঠ দিয়েছেন কনা, সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
জানা গেছে, আগামী এপ্রিলে ‘ইউটার্ন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। এতে আরও  অভিনয় করেছেন শিপন, আইরিন ও সোনিয়া হোসেন।