ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটোগ্রাফি এক্সিবিশন করবেন ইরেশ

Link Copied!

Ereshবিনোদন ডেস্ক : ইরেশ যাকের- অভিনেতা হিসেবেই তার খ্যতি, এবার পরিচিত হবেন নতুন এক পরিচয়ে। তিনি একজন ফটোগ্রাফার। শুধুমাত্র শখের বশে ক্যামেরায় ক্লিক নয়, রীতিমতো এক্সিবিশন করার সিদ্ধান্ত নিয়েছেন ইরেশ। বিশেষ দিবস কিংবা ঈদ ছাড়া কালে ভদ্রে অভিনয় করেন ইরেশ যাকের।
কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান এশিয়াটিক নিয়েই ব্যস্ত থাকেন তিনি। অফিসের ব্যস্ততার ফাঁকে খন্ড নাটকে সময় দিতে চেষ্টা করেন ইরেশ। সম্প্রতি শুটিং করলেন ইমরাউল রাফাতের ‘ক্রায়িং রুম’ নাটকের। তার সঙ্গে ছিলেন তিশা। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘তিশার সঙ্গে প্রায় একবছর পর অভিনয় করলাম। নাটকে শুধু আমরা দুজনই অভিনয় করেছি। আমি ধীরে ধীরে অন্ধ হতে থাকি।’
মুক্তির তালিকায় আছে ইরেশ অভিনীত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। এছাড়া নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি, এমনকি আপাতত কোন ছবিতে অভিনয়ের ইচ্ছা নেই তার। ফটোগ্রাফির প্রতিই পূর্ণ মনোযোগ দিতে চান ইরেশ। ফটোগ্রাফি নিয়ে তিনি বলেন, ‘শখ থেকেই মূলত ফটোগ্রাফির শুরু। পরে চর্চাটা বেড়ে যায়। আর এখন জীবনের একটি অংশ মনে হয় ক্যামেরাকে। ছবি তুলছি। ইচ্ছা আছে এ বছর এক্সিবিশন করবো। তবে আমার ছবিগুলো যদি মনমতো হয়, তবেই এক্সিবিশনে দেবো। নয়তো না।’ থিম নয়, গল্প অনুযায়ী এক্সিবিশনের ছবি সাজাবেন তিনি। এখন দুই তিনটি গল্প মাথায় রেখে ছবি তুলছেন, পরে চূড়ান্ত করবেন। এক্সিবিশনের লক্ষ্যে চোখের আড়ালে লুকিয়ে থাকা নগর জীবন ঘনিষ্ট গল্পগুলোই ক্যামেরার ফ্রেমে বন্দি করতে চলেছে ইরেশ যাকের।