ঢাকাSaturday , 25 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধসহ ডিইউজের ৬ দাবি

Link Copied!

ঈদুল আজহার আগে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, দিনকালসহ সকল গণমাধ্যমের বকেয়া বেতন ভাতাসহ ঈদ বোনাস পরিশোধ , সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবি করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (২৫ মে) ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যানির্বাহী সভা থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এসকল দাবি জানানো হয়। ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন ঈদুল আজহার পূর্বেই সকল গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিবর্তনমূলক কালো আইন বাতিল, সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যা নির্যাতনের বিচারের দাবি জানানো হয়।
অবিলম্বে এসকল দাবি আদায় না হলে কর্মসূচী দিয়ে দাবি আদায়ে বাধ্য করা হবে বলেও কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খুরশীদ আলমের সঞ্চলনায় কার্যনির্বাহী সভায় কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারাসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ও ডেপুটি ইউনিট চীফগণ উপস্থিত ছিলেন।