ঢাকাWednesday , 25 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপাশা-মনোজের কাটুস কুটুস

Link Copied!

Bipashaবিনোদন ডেস্ক : শুভাশীষ রায় এর পরিচালনায় ‘কাটুস কুটুস’ শিরোনামে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী পিয়া বিপাশা ও মডেল মনোজ। গল্পটির চিত্রনাট্য লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কাজী সুস্মিন আফসানা। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সামির আহমেদ।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করবেন ঋজু দাস। পরিচালক শুভাশীষ রায় জানান,বর্তমান সময়ের প্রেমিক প্রেমিকাদের জীবনের ঘটনা নিয়ে তৈরি হবে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি। এ প্রেম নিয়ে সমাজের যে প্রতিক্রিয়া তা দেখানোর চেষ্টা করব আমরা। প্রেম করতে গিয়ে প্রেমিক-প্রেমিকা কতটুকু কাছে আসে এবং সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার স্বীকার হয় তাও তুলে ধরা হবে। এবং দর্শকারা দেখে যাতে বলতে পারে এটি বাংলাদেশের চলচ্চিত্র। ‘কাটুস কুটুস’র নায়ক মনোজ জানান, যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সেখানে প্রেম করার সময় বিভিন্ন প্রতিকূলতাসহ আরও অনেক কিছু তুলে ধরতে হবে আমাকে। আমি খুব সুন্দরভাবে আমার চরিত্রটিতে অভিনয় করার চেষ্টা করব।’ নায়িকা পিয়া বিপাশা জানান, ‘গল্পটি অসাধারণ। আমার খুব পছন্দ হয়েছে। এছাড়া এখানে যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি যা সমপূর্ণ আমার জন্য নতুন। এবং এ ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে আমার খুব ভালো লাগবে।’
বৃহস্পতিবার থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুস’র শ্যুটিং শুরু হবে। ৪০-৬০ মিনিটের হবে চলচ্চিত্রটি। ছবিটি পয়েলা বৈশাখে সারাদেশের ৪০টি হলে মুক্তি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন পরিচালক। পরিচালক আরও জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে এ চলচ্চিত্রটির শ্যুটিং হবে। যার মূল উদ্দশ্য হিসেবে ঢাকা শহরকে তুলে ধরার চেষ্টা করা হবে সমগ্র বিশ্বের কাছে। এছাড়া একমাত্রা এন্টারপ্রেনার্স লিমিটেড এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।