ঢাকাThursday , 16 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার

Link Copied!

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি সদর দপ্তরে এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার সুনির্দিষ্ট ঝুঁকি না থাকা সত্ত্বেও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
সভায় আগামী ২২ মে আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়। ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও আশ্বাস দেন হাবিবুর রহমান।
সম্ভাব্য নাশকতা রোধে ডিএমপি কর্মকর্তা ও বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তিনি অনুষ্ঠান আয়োজকদের সর্বোচ্চ সতর্কতা গ্রহণের আহ্বান জানান।
নগরীরর একাধিক অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহযোগিতামূলক পদ্ধতির ব্যাখ্যায় ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি স্থানে একটি কেন্দ্র থাকবে, যেখান থেকে আয়োজক এবং পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।’
হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে ধর্মীয় উত্তেজনাকে কেন্দ্র করে অনেক ঘটনা সংঘবদ্ধ প্রচেষ্টার পরিবর্তে অনেক সময় গুজব ও ছোটখাটো ঘটনার ওপর ভিত্তি করে ঘটে। তিনি বলেন, ‘শুরু থেকেই তাদের প্রতিরোধে আমাদের সবাইকে সক্রিয় হতে হবে।’
বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানকে ঘিরে সিসিটিভি, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে নজরদারি বাড়ানোর মাধ্যমে উৎসবের আগের দিন থেকে পুলিশের উপস্থিতি বাড়ানো হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সার্বিক) খন্দকার মহিদ উদ্দিন, মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান ও মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৌদ্ধ সম্প্রদায়ের নেতা এবং বিভিন্ন নগর ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।