ঢাকাThursday , 16 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস-বিদ্যুতের দামের প্রভাবে বাড়ছে দ্রব্যমূল্য : ভোক্তার ডিজি

Link Copied!

গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে বেড়েছে পণ্য উৎপাদন খরচ। যার প্রভাবে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা তবে তা অযৌক্তিকভাবে যেন না বাড়ে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ৬৪টি জেলার ১০০টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তা মহাপরিচালক।
তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। যাতে ৩০-৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। যার প্রভাবে পণ্য উৎপাদন খরচ বাড়ায় নিত্যপণ্যের দামও বেড়েছে।
তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি একটি মহতী উদ্যোগ। কতিপয় ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম রেখে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
সফিকুজ্জামান বলেন, বসুন্ধরা ফুড ১০১টি পণ্য বিশেষ ছাড়ে দিচ্ছে। তারা যদি করতে পারে, তাহলে অন্যরাও পারবে। এই কাজে সবার এগিয়ে আসা উচিত।
এখন জেলা পর্যায়ে বসুন্ধরা ফুডের এ কার্যক্রম চালু আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যান্য করপোরেট গ্রুপ এই প্রক্রিয়া চালু করলে উপজেলা পর্যায়ে কম দামে পণ্য পৌঁছে দেয়া সম্ভব। যার মাধ্যমে ১০-১৫ শতাংশ কম দামে পণ্য পাবে ক্রেতারা।