নিবন্ধন অধিদপ্তরের নতুন মহাপরির্দশক ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আল মামুন বুধবার (১৪ মে) দায়িত্বভার গ্রহণ করেন।সকাল ৯ ঘটিকায় তিনি আইজিআর অফিসে আসেন। এ সময় আইজিআর অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান।
এর আগে গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ সদস্যকে প্রেষণে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে আরও বলা হয়, বর্ণিত বিচারককে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারকের কাছে আগামী ১৪ মে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদে নিয়োগ/বদলি করা হলো। গতকাল যোগদানের পরপরই নবাগত আইজিআর বিচারক আল মামুনকে বাংলাদেশ রেজিস্ট্রশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) এবং নিবন্ধন অধিদপ্তরের কর্মচারি কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

