ঢাকাWednesday , 15 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএফপির নতুন মহাপরিচালক আকতার হোসেন

Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক হলেন আকতার হোসেন। মঙ্গলবার(১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আকতার হোসেন ১৯৬৬ সালের পহেলা জানুয়ারি এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য ক্যাডারের) নবম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগদান করেন। ২০০৩ সালের ৩০ এপ্রিল উপপরিচালক/সিনিয়র তথ্য অফিসার হন। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর পরিচালক বা উপপ্রধান তথ্য অফিসার হন। ২০১৭ সালের ২৯ মার্চ ভাইস চেয়ারম্যান বা সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হন। ২০২০ সালের ২৪ জুন (গ্রেড-৩) মহাপরিচালক এবং ২০২১ সালের ৩ জানুয়ারি মহাপরিচালক (গ্রেড-২) পদোন্নতি পান। তিনি ২০২১সালের বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ প্রকাশনা, প্রামাণ্য ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সরকারের অনুসৃত ও উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
তিনটি নিয়মিত প্রকাশনা-সচিত্র বাংলাদেশ, নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলি এবং অ্যাডহক প্রকাশনার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ, প্রবন্ধ-নিবন্ধ ও পুস্তক প্রকাশ করা হয়ে থাকে। বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ দিবসে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মকাণ্ড সম্পর্কিত সংবাদচিত্র ও বিশেষ সংবাদচিত্র এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়।
এ অধিদপ্তর সারাদেশ থেকে প্রকাশিত সকল দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রিকার নামের ছাড়পত্রসহ নিবন্ধন করা ছাড়াও মিডিয়া তালিকাভুক্ত করা এবং পত্রিকার সার্কুলেশন, নিউজপ্রিন্ট কোটা ও বিজ্ঞাপন হার নির্ধারণসহ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন নিয়মিতভাবে মনিটরিং করে থাকে। তিনি সেন্সর বোর্ডের সচিব এবং গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তাঁর এ নিয়োগে বাগেরহাটবাসী আনন্দিত এবং উচ্ছ্বাসিত।দৈনিক পাঞ্জেরী ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রকাশক এবং সম্পাদক দক্ষিণবাংলার কৃতি সন্তান বীর মুক্তযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার ডিএফপির নতুন মহাপরিচালক মোঃ আকতার হোসেনকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।