চলে গেলেন গানের বুলবুলি ফিরোজা বেগম। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
১৯৩৪ সালের ২৮ জুলাই ফরিদপুর জন্মগ্রহণ করেন ফিরোজা বেগম। তার বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মা বেগম কওকাবুন্নেসা। স্বামী বিখ্যাত সুরকার কমল দাশগুপ্ত।
ফিরোজা বেগমের তিন সন্তান- তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। মাত্র ১২ বছর বয়সে নজরুলের ইসলামি গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি।
তার মৃত্যুতে দৈনিক পাঞ্জেরী পরিবার গভীর শোকাহত। দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক তালুকদার রুমী এক শোকবার্তায় বলেন, ফিরোজা বেগম চলে যাওয়ায় উপমহাদেশে নজরুল চর্চায় ব্যাপক শূন্যতার সৃষ্টি হলো। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


