ঢাকাTuesday , 14 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল

Link Copied!

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্যের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। একই সঙ্গে ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও লিখিত আবেদনে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন বিএনপির এ নেতা। পরে আদালত জানান, এ বিষয়ে এক সপ্তাহ পর আদেশ শোনানো হবে।
আদালতে আলালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল এক টকশোতে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা ইউটিউবে ছড়িয়ে পড়ে। গত ১৯ এপ্রিল তাকে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট। সেই আদেশের প্রেক্ষিতে আদালতে সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দাখিল করেন আলাল।