ঢাকাTuesday , 7 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের ‘আউটকাম বেজড কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনস্থ ৪টি বিভাগের জন্য ‘আউটকাম বেজড কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
প্রধান অতিথির বক্তৃতায় ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষানীতি, কারিকুলাম ও সিলেবাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকে কারিকুলাম ও সিলেবাসকে এক করে ফেলেন। কিন্তু সেটি ঠিক নয়। বর্তমান সরকার নতুন শিক্ষানীতি দিয়ে দিয়েছেন। সেই নীতি অনুসারে আমাদের কারিকুলাম ও সিলেবাসকে পরিবর্তন করতে হবে। আমরা যেমন স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক গড়ে তুলবো ঠিক তেমনি করে মানবিক নাগরিক গড়ে তোলার জন্য আমাদের নজর দিতে হবে।
কারিকুলামকে যুগোপোযগী করতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের করণীয় তুলে ধরে উপাচার্য বলেন, সায়েন্স মানে শুধুই যন্ত্রপাতি নয়। এর সঙ্গে মানবিক বিষয়টাও যুক্ত করতে হবে। শুধুই যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা করাতে থাকলে এর প্রতি ছাত্রছাত্রীদের এক ধরনের উন্মাসিকতা চলে আসে।পড়াশোনার প্রতি উন্মাসিকতা সৃষ্টি হয় মূলত কারিকুলামের জন্য। কারিকুলামকে যতবেশি আকর্ষণীয় করা যায় ততবেশি শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা যায়। যেমন মিউজিক থেরাপি আছে। মিউজিকও কিন্তু সায়েন্সের অংশ। মোট কথা আমাদের সমাজের চেতনাটা কী করে ধরা যায়; কী করে আকর্ষণীয় করা যায় সেটা সায়েন্সের শিক্ষকদের খুঁজে বের করতে হবে।
শিক্ষাকে যুগোপযোগী ও আউডটকাম বেজড করা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা নিয়মিত এইসব প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষাপদ্ধতিকে আধুনিক করে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে চাই।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সম্পদ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস ও প্রফেসর ড. তুষার কান্তি সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান।