ঢাকাTuesday , 7 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ বন কর্মকর্তা বদলী

Link Copied!

গতকল ৬ মে রাষ্ট্রপতির এক আদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ অধিশাখার উপসচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত বিভাগীয় বন কর্মকর্তা পদ মর্যাদার ৫ জনকে নতুন কর্মস্থলে বদলী করা হয়েছে। ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম সাজ্জাদ হোসেনকে রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে, রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগে কর্মরত উপ বন সংরক্ষক (ডিএফও) আহম্মদ নিয়ামুর রহমানকে ঢাকা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী সামাজিক বন বিভাগে কর্মরত উপ বন সংরক্ষক (ডিএফও) রফিকুজ্জামান শাহ্ কে রাজশাহী সামাজিক বন বিভাগ ও দিনাজপুর সামাজিক বন বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও দিনাজপুর সামাজিক বন বিভাগে কর্মরত উপ বন সংরক্ষক (ডিএফও) বশিরুল- আল- মামুনকে ঢাকা বন বিভাগ এবং ঢাকা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চ.দা) শারমীন আকতারকে সুফল প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।