
বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির ব্যস্ততম নায়ক শাকিব খান এবার শুটার হিসেবে পর্দায় হাজির হচ্ছেন। সোমবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘শুটার’ ছবির শুটিং। শুটার ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এছাড়াও সহশিল্পী হিসেবে নতুন মুখ দেখা যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ‘শুটার’ ছবিটি প্রযোজনা করছেন ইকবাল হোসেন জয়। এদিকে ‘শুটার’ ছবি প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার গল্পে ছবিটি নির্মাণ করছি। আশা করছি শাবিব-অপু জুটির এই ছবিটি দর্শক পছন্দ করবে।

