স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬ প্রকৌশলীকে রদবদল করা হয়েছে। গত ১৫ এপ্রিল এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন আদেশে তাদের বদলি করা হয়। বদলিকৃতদের মধ্যে- মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেককে জামালপুর থেকে কুমিল্লায়, মো. মোনায়েম সরকারকে মুন্সীগঞ্জ থেকে ঢাকা সদর দপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত প্রধান প্রকৌশলী দপ্তরে কর্মরত মো. ওয়াহিদুজ্জামানকে মুন্সীগঞ্জ, দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে কর্মরত মো. রেজাউর রহমানকে নাটোর, মোহা. শহিদুল ইসলামকে নাটোর থেকে ঢাকা সদর দপ্তর এবং এলজিইডি সদর দপ্তরের ‘দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন (এসসিআরডিপি)’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলামকে সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।

