ঢাকাSunday , 21 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলমান তাপদাহ প্রসঙ্গে যা জানালেন পরিবেশমন্ত্রী

Link Copied!

শহরাঞ্চলে পরিকল্পনা অনুযায়ী বনায়ন করা গেলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
রোববার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পরিবেশমন্ত্রী বলেন, শহরাঞ্চলে পরিকল্পনা অনুযায়ী বনায়ন করা গেলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে।
তিনি বলেন, বিভিন্ন দেশে তাদের প্রতিশ্রুতি মোতাবেক তাপ প্রশমন করছে না। যেটা প্যারিস চুক্তিতে বলা হয়েছে তার চেয়ে বেশি। এর উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। গত কয়েক বছর ধরে আমরা নগর বনায়ন চালু রাখতে পারিনি। এখন থেকে আমরা এটা নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, ঢাকায় প্রথমবারের মতো বসছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান এক্সপো ২০২৪। ২২ থেকে ২৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের ১০৪টি দেশের ৩৮৩ জন প্রতিনিধি অংশ নেবেন। চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশমন্ত্রী বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দেবেন। সেটা হচ্ছে সারাবিশ্বে প্রথমবারের মতো একটা ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ আমরা করছি। অর্থাৎ উন্নয়নকে আমরা জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখব। আগে আমরা উন্নয়ন নিয়ে ভাবতাম, তারপরে এটার নানান মাত্রা নিয়ে ভাবতাম। এখন সবকিছুই জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখব আমরা।