ঢাকাSunday , 21 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রোববার (২১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ১৭০ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২০ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।