ঢাকাSunday , 21 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ

Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
রোববার (২১ এপ্রিল) সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ টেলিভিশনের চলমান কার্যক্রমসহ ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রের বিগত অর্থবছরগুলোর খাতওয়ারি অর্থ বরাদ্দ সম্পর্কে আলোচনা করা হয়।
এ ছাড়া বৈঠকে গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের চিত্র তুলে ধরার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এ সময় কমিটি কর্তৃক সুষ্ঠু ও সুষম বিজ্ঞাপন বণ্টন নীতি বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মো. শিবলী সাদিক, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং মো. আফজাল হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।