বিনোদন ডেস্ক : নতুন আরেকটি নাটকে অভিনয় করলেন মেহজাবিন। নাটকের নাম ‘মন পুতুলের গল্প’। রচনা করেছেন শরীফ সুজন। পরিচালনা করেছেন রুমান রুনি। নাটকে মেহ্জাবিন অভিনয় করেছেন টুসি চরিত্রে।
রাজধানীর কাওলা এবং উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। মেহ্জাবিন বলেন, ‘নাটকের গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি ভীষণ খুশি। পুতুলেরও মন আছে গল্পের শেষ অংশে গিয়ে এমনটা আবিস্কার হয়। এখন নাটকে কম কাজ করছি। তবে ভালো গল্প পেলে তা মন দিয়ে করার চেষ্টা করছি’।

