ঢাকাTuesday , 9 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র

Link Copied!

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্য হবেন।
তাদের সম্মানিভাতা ও অন্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।