ঢাকাTuesday , 9 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের দায়িত্বে শাখাওয়াত মুন

Link Copied!

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক শাখাওয়াত মুনকে প্রেষণে আবারো নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২৫ মার্চ পিআইবির সিনিয়র প্রশিক্ষক থেকে পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পদে তৃতীয় গ্রেডে পদোন্নতি পান তিনি।
২০১৮ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে নিয়োগ পান শাখাওয়াত মুন।
এর আগে তিনি পিআইবি থেকে বাংলাদেশ টেলিভিশনে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার পদে প্রেষণে দায়িত্ব পালন করেন।
সূত্র : ইউএনবি