ঢাকাMonday , 8 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৪ সাব-রেজিস্ট্রারকে বিভিন্ন কর্মস্থলে পদায়ন

Link Copied!

নিবন্ধন অধিদফতরে নতুন যোগদান করা ৫৪ জন সাব-রেজিস্ট্রারকে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। জারি করা আদেশে পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২১ এপ্রিল তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আদেশে প্রথম পদায়ন হিসেবে সাব রেজিস্ট্রার রাহুল ঘোষকে সিরাজগঞ্জের কামারখন্দ, মোঃ নাঈম উদ্দিনকে নাটোরের বাগাতীপাড়া, মওদুদ আহমেদকে বগুড়ার সোনাতলা, মোঃ তারিকুল ইসলামকে কিশোরগঞ্জের তাড়াইল, সাকিনা সুলতানাকে কিশোরগঞ্জের করিমগঞ্জ, মোঃ শরীফুল ইসলামকে কুমিল্লার তিতাস, নাইমা ইসলামকে মেহেরপুরের গাংনী, শীবেন্দু মজুমদারকে শরীয়তপুরের গোসাইরহাট, মোঃ তাইজুল ইসলামকে নেত্রকোনার দূর্গাপুর, কে. এম. মোর্শেদ-আল-মারুফকে সিলেটের জৈন্তাপুর, মোঃ আরিফুল ইসলামকে চাঁদপুরের হাইমচর, শ্যামা দাশকে কক্সবাজারের পেকুয়া, শুভ বনিককে বরিশালের আগৈলঝাড়া, সাইমুম মুশতারীকে গাইবান্ধার পলাশবাড়ী, নাফিউল ইসলামকে মুন্সিগঞ্জের লৌহজং, তানিয়া সুলতানাকে মানিকগঞ্জের দৌলতপুর, দীপা রানী নন্দীকে ফরিদপুরের চরভদ্রাসন, মোঃ সালেহুর রহমানকে পঞ্চগড়ের আটোয়ারী, ধীমান সেনকে লক্ষ্মীপুরের রামগতি, এম. এ. আল মামুনকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, মোঃ রেজাউল ইসলাম বিপ্লবকে রংপুরের বদরগঞ্জ, তারেক আহাম্মদকে কুমিল্লার মনোহরগঞ্জ, মোঃ মেহেদী হাসানকে কুমিল্লার গুনবতি, দ্বিগবিজয় গাইনকে পটুয়াখালীর মির্জাগঞ্জ, এস. এম. হাবিবুল্লাকে খুলনার কয়রা, শাকিল আহম্মেদকে নওগাঁর বদলগাছী, মোঃ রিয়াজুল ইসলামকে ঝালকাঠির রাজাপুর, মোঃ নাজমুল ইসলামকে কিশোরগঞ্জের হোসেনপুর, মোঃ নাজমুল ইসলামকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, এন. এম. তানভীর ইমনকে খুলনার দৌলতপুর, মোঃ মশিউর রহমানকে নওগাঁর রানীনগর, মোঃ নাজমুল হুদাকে গাইবান্ধার ফুলছড়ি, মিলন কুমার শিয়লীকে কুমিল্লার হোমনা, মোঃ তুষার আলমকে খুলনার ফুলতলা, মোঃ মোশারফ হোসেনকে সিলেটের বালাগঞ্জ, জনাব মোঃ মহিদুল ইসলামকে বাগেরহাটের ফকিরহাট, কায়েদে আজম সোহাগকে নেত্রকোনার মদন, ফারুক হোসেনকে গাইবান্ধার সাঘাটা, সমীর কর্মকারকে বাগেরহাটের চিতলমারী, কামরুন নাহারকে দিনাজপুরের ঘোড়াঘাট, ফরিদ মোল্লাকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বিপু তালুকদারকে হবিগঞ্জের জলসুখা, কে. এম. সুজাউদ্দীনকে নীলফামারীর ডিমলা, মোঃ নাজমুল হাসানকে নোয়াখালীর সুবর্ণচর, মোঃ মিজানুর রহমানকে নেত্রকোনার মোহনগঞ্জ, শিউলী খাতুনকে লালমনিরহাটের আদিতমারী, সারোয়ার রহমানকে জামালপুরের দেওয়ানগঞ্জ, সোনালী খানমকে ঝিনাইদহের শৈলকুপা, মোঃ জাহিদ হাসানকে নেত্রকোনার আটপাড়া, পূর্বাশা বড়ুয়াকে কক্সবাজারের কুতুবদিয়া, কাজী সাদ্দাম হোসেনকে নোয়াখালীর কবিরহাট, মোঃ মেহেদী হাসানকে হবিগঞ্জের বাহুবল, মোঃ তামীম আহমেদ চৌধুরীকে ঝিনাইদহের কোটচাঁদপুর এবং সাদিয়া নওরীনকে কিশোরগঞ্জের নিকলী সাব রেজিস্ট্রি অফিসে পদায় করা হয়েছে।