ঢাকাMonday , 8 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

Link Copied!

রাজধানীর পল্লবীতে দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে মারা গেছেন একটি বাসের হেলপার। তার নাম সুজন ব্যাপারী (২৫)। তিনি পরিস্থান বাসের চালকের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পল্লবী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
পরিস্থান পরিবহনের বাসের চালক মো. সোহাগ জানান, তারা বাস নিয়ে মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পল্লবী বাসস্ট্যান্ডে বাসটি থামান তিনি। দরজায় থাকা সুজন নিচে নামছিলেন। তখন অপর একটি পরিবহনের বাস তাদের বাসকে দ্রুত অতিক্রমের (ওভারটেক) চেষ্টা করে। দুই বাসের মাঝে পড়ে চাপ খেয়ে গুরুতর আহত হন সুজন। পরে তাকে উদ্ধার করে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া হেলপারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।