ঢাকাSunday , 7 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) রাত ৮টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
মৃত ব্যক্তিরা হলেন মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)।
পুলিশের প্রাথমিক ধারণা, বাবা তার ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। এছাড়া এ ঘটনায় সাত বছর বয়সী কন্যা বাবার হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলেও পুলিশ ধারণা করছে।
রবিবার রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় বাসার দরজা ভেঙে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অপরজনকে মেঝে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।