ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কা এশিয়ার আকর্ষণীয় নারী

Link Copied!

Prianka
বিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় নারীর খেতাব পেলেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের একটি জরিপে প্রায় এক কোটিরও বেশি ভক্তের ভোটে এই খেতাবটি জয় করেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে এটি অর্জন করেন তিনি।
জরিপে অংশ নেয়া ৫৩ শতাংশ মানুষ প্রিয়াঙ্কাকে ভোট দিয়েছেন। আর দীপিকা পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। তবে এই ম্যাগাজিনে এরআগেও তিনি প্রথম স্থান দখল করেছিলেন। বলিউডের সব অভিনেত্রী থেকে সব কিছুতেই বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি। এই অভিনেত্রীর নিজের দেশের পাশাপাশি দেশের বাইরেও রয়েছে অসংখ্য ভক্ত।